1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল ​জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সার্বিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন উজিরপুর উপজেলার মডেল থানার শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, এস আই এস এম তারেক আজিজ, এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই অন্তর আহমেদ, এ এস আই মোঃ মহিউদ্দিন, এ এস আই মোহাম্মদ আল আমিন । ২১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ লাইন অডিটোরিয়াম ভবনের সভাকক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরষ্কার তুলে দেন। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামের কাছে শ্রেষ্ঠ পুরষ্কারের বিষয় জানতে চাইলে তিনি সংবাদ কর্মিদের বলেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি উজিরপুর মডেল থানায় ৭মাস যাবত অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছি। ৭ মাসে উজিরপুর মডেল থানা পাঁচবার জেলার সেরা থানা এবং আমি সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছি। ​এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আমাদের উজিরপুর মডেল থানায় কর্মরত প্রতিটি অফিসার ও ফোর্স সদস্যের দিন-রাত অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং সততার ফসল। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়কে, যাঁর দূরদর্শী নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
​সবচেয়ে বড় কৃতজ্ঞতা উজিরপুর থানা-এর সর্বস্তরের সম্মানীত জনগণকে। আপনাদের আস্থা, ভালবাসা ও সহযোগিতার ফলেই আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হচ্ছি।
​পুরস্কার মানে শুধু সম্মান নয়, দায়িত্ব আরও বেড়ে যাওয়া। জনগণের দৌড়গোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত এলাকা গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ