1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক:  বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত কমিটিতে বরিশালের প্রবীণ বিএনপি নেতা আলহাজ নুরুল আমিনকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম আব্বাসকে সদস্যসচিব করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীতে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর টাউন হল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। এতে প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পণ্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সীসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, নতুন এ কমিটির মাধ্যমে বরিশাল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করা হবে।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক আলহাজ নুরুল আমিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করাই আমাদের প্রধান লক্ষ্য। ব্যক্তিস্বার্থ নয়, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে বরিশাল সদর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
দীর্ঘদিন ধরে আলহাজ নুরুল আমিন বরিশালের বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতার কারণে তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির একজন অভিজ্ঞ সংগঠক হিসেবে পরিচিত।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলীয় কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ