1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কমল হজের খরচ, যারা পাবেন বিশেষ ছাড় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কমল হজের খরচ, যারা পাবেন বিশেষ ছাড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে

সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য এ বছর হজের খরচ কমানো হয়েছে। এ ছাড়া, হজ পালনে ইচ্ছুকদের জন্য দ্রুত এবং ঝামেলাহীন নিবন্ধন নিশ্চিত করতে মন্ত্রণালয় তার ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত সব প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এবার সৌদি নাগরিক যারা হজ পালনে আগ্রহী তারা চারটি প্যাকেজ থেকে পছন্দ মতো বেছে নিতে পারবেন। এর মধ্যে একটি রয়েছে কম খরচের প্যাকেজ। এ বছর প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে তিন হাজার ১৪৫ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ৯২ হাজার টাকা। খবর গালফ নিউজ।

সেই সঙ্গে মক্কা থেকে মদীনাসহ ৯টি পবিত্র স্থানের মধ্যে চলাচলকারী আল মাশায়ের ট্রেন সার্ভিসে হজযাত্রীদের জনপ্রতি ভাড়া ৪০০ রিয়াল থেকে কমিয়ে ৩০০ রিয়াল করা হয়েছে । তবে এ বিষয়ে এখনো হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি।

নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে রিয়াদ। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আসন্ন হজের জন্য দেশীয় হজযাত্রী, নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক ট্র্যাক চালু করতে প্রস্তুত রয়েছে তারা।

হাজিদের পবিত্র স্থানগুলোয় নিরাপদ যাত্রার জন্য ২০১০ সাল থেকে চালু রয়েছে আল মাশায়ের ট্রেন সার্ভিস। এই সার্ভিসের অধীনে ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন পরিষেবাটি সৌদি আরবের পবিত্র শহর মক্কাকে রাজ্যের অন্যান্য পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করে। এই ট্রেনের শেষ স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত। এখানেই হাজিরা প্রতি বছর শয়তানকে পাথর ছুড়ে মারার প্রতীকী অনুষ্ঠান পালন করে থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ