1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গুরুত্ব নির্ধারণ ছাড়া প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গুরুত্ব নির্ধারণ ছাড়া প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৫ 0 বার সংবাদি দেখেছে

যথাযথ বাছাই বা গুরুত্ব নির্ধারণ ছাড়া প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের কল্যাণে ও দ্রুত আইটপুট পাওয়া যায় এমন প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার জন্য নির্ধারণ করতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার এ নির্দেশ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফ করেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সাচিব সত্যজিত কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব)  ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিঞা, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আব্দুল বাকী, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব কাউসার আহম্মদ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনাগুলো হচ্ছে- যেসব প্রকল্প শেষের দিকে সেগুলো সচিবদের সঙ্গে বসে দ্রুত শেষ করার উদ্যোগ নিতে মন্ত্রী পরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এসব প্রকল্পের যথাযথ অর্থছাড়ের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে।  সেই সঙ্গে সমাপ্ত প্রকল্পগুলোর প্রভাব মূল্যায়ন করারও নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া কোনো জমি পতিত রাখা না রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন বাড়াতে হবে। যাতে কোনো জমি পতিত না থাকে।

পাশাপাশি বিদেশী ঋণের যথাযথ ব্যবহার করতেও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি বলেছেন, পাইপ লাইনে যাতে বৈদেশিক ঋণের অর্থ পড়ে না থাকে সেদিকে নজর রাখতে হবে। সেইসঙ্গে জলবায়ু তহবিল থেকে এডিবিসহ যেসব সংস্থান ঋণ দিচ্ছে চাচ্ছে তাদের ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, যেসব প্রকল্পের যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা সম্ভব সেগুলো যেন দেশেই উৎপাদন করা হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে।

সত্যজিত কর্মকার জানান, যারা প্রশিক্ষণ নেবেন তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ