1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তারুণ্য ধরে রাখবে কোলাজেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তারুণ্য ধরে রাখবে কোলাজেন

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ 0 বার সংবাদি দেখেছে
মানবদেহে প্রোটিন তৈরিতে কোলাজেন একটি আবশ্যকীয় উপাদান। শরীরের হাড় গঠন থেকে শুরু করে চুল, নখ এবং ত্বকের গঠনে কোলাজেন বিশেষ ভূমিকা রাখে। এছাড়া তারুণ্য ধরে রাখতে কোলাজেন ম্যাজিকের মতো কাজ করে। আজ থেকে তাই তারুণ্য ধরে রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় কোলাজেন সমৃদ্ধ এই খাবারগুলা রাখুন-

ডিম
ডিমে থাকা প্রোলিন ও লাইসিন এমিনো এসিড কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া ডিমে রয়েছে বায়োটিন যা আমাদের ত্বকের তারুন্য ধরে রাখতে বেশ সহায়ক। 

হাড়ের ঝোল
স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা বোন ব্রথ বা হাড়ের ঝোল সবসময় নিজেদের খাদ্যতালিকায় রাখেন।এটি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এতে থাকা এমিনো এসিড ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে।

 

সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছে থাকা ওমেগা-৩, ফ্যাটি এসিড ত্বকের স্থিতস্থাপকতা ধরে রাখে। এজন্য খাদ্যতালিকায় স্যামন, টুনা মাছ রাখতে পারেন।

ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার ত্বকে কোলাজেন সমন্বয় করতে সাহায্য করে। কমলা, আঙ্গুর, লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’।

 

বেরি
বিভিন্ন ধরনের বেরি যেমন: স্ট্রবেরি, ব্লুবেরি, ব্লাকবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে লাবণ্য ধরে রাখে।

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমানে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং ভিটামিন ‘সি’ যা কোলাজেন উৎপাদনে সহায়ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ