1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি: পুলিশপ্রধান - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি: পুলিশপ্রধান

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১১ 0 বার সংবাদি দেখেছে

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা ও জনবল বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত জনবল ও সক্ষমতার কারণে আমরা যেকোনো আইনশৃঙ্খলাজনিত সমস্যা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি।’

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ‘প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রযুক্তির সংশ্লেষ ঘটিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে প্রস্তুত করতে সব ধরণের সহযোগিতা তিনি করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২০৪১ সালে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালনকালে যে সফলতা অর্জন করেছে, এটার জন্য সিংহভাগ সাফল্য দিতে চাই নগরবাসীকে। নগরবাসীর সবসময় আন্তরিকতার সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। বিশেষ অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন প্রমুখ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ