1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমদানি বাড়লেও রমজানের আগে স্বস্তি নেই বাজারে - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমদানি বাড়লেও রমজানের আগে স্বস্তি নেই বাজারে

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে

আসন্ন রমজানের পণ্যের আমদানি বেড়েছে ১৫ শতাংশ। একই সঙ্গে নেই ডলার ও এলসি (ঋণপত্র) সমস্যাও। এরপরও বাজারে সরবরাহ ও দামে স্বস্তি ফিরছে না কেন?

পবিত্র রমজানে সাধারণত খেজুরের চাহিদা বেশি থাকে। বছরজুড়ে দেশের এই পণ্যটির চাহিদা কমবেশি ৯০ হাজার মেট্রিক টন। যার অর্ধেকই লাগে রমজান মাসে।

রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত ১ অক্টোবর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে ১০ হাজার ৮০ মেট্রিক টন। অথচ এক বছর আগে এসেছিল দ্বিগুণের বেশি। যা ২৪ হাজার ৭৬০ মেট্রিক টন।
 
বাজারে খেজুরের দাম নিয়ে এক ব্যবসায়ী বলেন, গত বছর যে খেজুর ২৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি, তা এবছর বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকায়।

রাজধানীর ফলের বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি দাবাস খেজুর ৪৫০ থেকে ৪৮০ টাকা, জিহাদি খেজুর ২৪০ টাকা, আজওয়া খেজুর ৯০০ টাকা, বড়ই খেজুর ৪০০ টাকা, মরিয়ম খেজুর ৯০০ টাকা ও মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়।
 
 
রমজানে চাহিদা বাড়ে ডাল-ছোলার। গত ২০ জানুয়ারি পর্যন্ত সাড়ে তিন মাসে ডাল আমদানি হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬২৮ মেট্রিক টন। এক বছর আগের তুলনায় ১৮ হাজার মেট্রিক টন কম। অবশ্য ছোলার আমদানি হয়েছে এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বছর ছোলা আমদানি হয়েছে ৪৯ হাজার ৫১৫ টন।
 
ডালের দাম নিয়ে এক বিক্রেতা বলেন, গত রমজানের প্রতি কেজি ছোলার দাম ‍ছিল ৯০ টাকা। বর্তমানে তা ১১০ টাকা। আগে খেসারির ডালের কেজি ছিল ৮০ টাকা, এবার তা ১১০ টাকা। গত বছর ডাবলির কেজি ছিল ৭০ টাকা, এবার ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 
এবার আমদানি বেড়েছে ভোজ্যতেল এবং চিনিরও। অপরিশোধিত ভোজ্যতেল আমদানি হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৮৮৬ টন এবং চিনি ১ লাখ ১৮ হাজার ৭০৭ টন।
 
বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৭০ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। আর আমদানি শুল্ক অর্ধেক কমানোর পরও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আর প্যাকেটজাত চিনি তো বাজার থেকেই উধাও।
 
ফলে রমজানে বাড়তি ব্যয়ের শঙ্কায় ভোক্তারা। এমন শঙ্কা প্রকাশ করে এক ভোক্তা বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ যেন রমজানে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকে। প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনা হোক।
 
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানকেন্দ্রিক পণ্যের আমদানি বেড়েছে ১৫ শতাংশ। তাছাড়া ডলারসহ বাকিতে আমদানি ঋণপত্র খোলাতেও কোনো ঝামেলা নেই।
 
ব্যবসায়ীদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত রেটে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার দিচ্ছে না। এতে দামে ও পরিমাণে বাজারে স্বস্তি ফিরতে দিচ্ছে না।
 
 
এ বিষয়ে ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, 

একমাত্র সরকারি ব্যাংক ছাড়া কোনো বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনা মানেনি। আমার জানা মতে ক্ষেত্রবিশেষে প্রতি ডলার ১২৩ টাকা থেকে ১২৫ টাকা রেখেও বিল পরিশোধ করেছেন ব্যবসায়ীরা। ডলারের যখন দাম বেড়ে গেলো তখন ট্যাক্স কাঠামোও বাড়তে থাকে।

 

দীর্ঘদিন ধরে বাজারে চাহিদা-যোগানের ভুল পরিসংখ্যানের মাশুল গুনছেন ভোক্তারা। এমন দাবি করে পণ্য পরিমাণের হিসাব সঠিকভাবে রাখা ও সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।
 
তিনি বলেন, 

আমদানির নামে অর্থপাচার হলো কি না, বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই খবর রাখে না। ওভার ইনভয়েন্সিং ও আন্ডার ইনভয়েন্সিং করে করেই কিন্তু ডলারের দাম ওঠানামা করছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে।

 

এদিকে সাধারণ মানুষের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাঠকর্মী পর্যন্ত যেভাবে উদ্যোগ বেড়েছে, তার প্রভাব যেন দিন শেষে সেভাবেই বাজারে পড়ে। ফলে বাড়ে পণ্যের সরবরাহ আর কমে দাম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ