1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাইমনের পর এবার শিল্পী সমিতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জয় চৌধুরী - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাইমনের পর এবার শিল্পী সমিতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জয় চৌধুরী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৬৮ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। অল্প সময়ের মধ্যেই শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন বলে তিনি জানান।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয় চৌধুরী নিজেই।

তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সমিতিতে গিয়ে অফিশিয়ালি পদত্যাগের বিষয়টি জানাব। আমি সব সদস্যদে হয়তো বার্তা পাঠাব। কেননা, যে পজিশনে বসে আমি কাজ করতে পারব না, সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আমার জায়গায় যদি অন্য কেউ আসে, সে হয়তো কাজটি ভালোভাবে করতে পারবে। তখন তাকে সাপোর্ট করবে সংগঠন।

অভিনেতা বলেন, আমার জায়গা থেকে আমি মনে করি আমার একদমই দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি একদমই সমিতির আগে-পিছে কোনো কিছুতেই নেই। আমি এখন শুধু আমার কাজকে ফোকাস করছি।

জয় চৌধুরী আরও বলেন, এটা অফিশিয়ালি, শুধু নির্বাচনের জন্য নয়। এমনকি আমি আর কখনো নির্বাচনও করব না। তবে আমি আমার পক্ষ থেকে সমিতির সদস্যদের বলব যে, আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি। এ জন্য দুঃখিত।

 

এর আগে গত ২০ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগপত্র জমা দেন চিত্রনায়ক সাইমন সাদিক। গত দুই বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয়। পরে দিবাগত রাত পৌনে ৬টায় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, মিশা-জায়েদ প্যানেল থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ