1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর গুলশান-১ এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শপিং সেন্টারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের ২৩ জুলাই সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এছাড়া এটি ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করেন বানী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি কোম্পানি। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। এরপর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট এক মাসের মধ্যে শপিং সেন্টারটি ভেঙ্গে ফেলতে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গুলশান শপিং সেন্টারের জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।

যে কোনো ধরনের মানবিক বিপর্যয় ঠেকাতে দোকান মালিকদের ভবন খালি করে দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত এই ভবন ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করে ফায়ার সার্ভিস। তবে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ ভবনেই ব্যবসা পরিচালনা করেছিলেন। সেজন্য বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে শপিং সেন্টারটি সিলগালা করে দেয় সিটি করপোরেশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ