1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তীব্র শীতের কারণে ৫ জেলার সব স্কুল বন্ধ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তীব্র শীতের কারণে ৫ জেলার সব স্কুল বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

তীব্র শীতের কারণে নতুন করে পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠদান বন্ধ হওয়া জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট। এরমধ্যে চলতি মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সরকারি ও বেসরকারি সক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না বাড়লে ছুটি বাড়ানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জেলার সব সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।

নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসার শঙ্কায় সোমবার (২২ জানুয়ারি) নাটোর জেলার সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পাঠদান বন্ধ রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং যথারীতি ক্লাস চলবে।

পাবনা জেলায়ও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক আসাদুজ্জামান বলেন, ১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই কারণে লালমনিরহাটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করেছে শিক্ষা বিভাগ। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় সোম ও মঙ্গলবার দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীর সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। নীলফামারীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ