1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর গুলশান-১ এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শপিং সেন্টারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের ২৩ জুলাই সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এছাড়া এটি ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করেন বানী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি কোম্পানি। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। এরপর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট এক মাসের মধ্যে শপিং সেন্টারটি ভেঙ্গে ফেলতে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গুলশান শপিং সেন্টারের জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।

যে কোনো ধরনের মানবিক বিপর্যয় ঠেকাতে দোকান মালিকদের ভবন খালি করে দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত এই ভবন ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করে ফায়ার সার্ভিস। তবে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ ভবনেই ব্যবসা পরিচালনা করেছিলেন। সেজন্য বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে শপিং সেন্টারটি সিলগালা করে দেয় সিটি করপোরেশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ