1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আয়ানের মৃত্যু: বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের নির্দেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আয়ানের মৃত্যু: বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় আগামী বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

 

গত ১৫ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। পাশাপাশি দেশের সব সরকার অনুমোদিত ও অননুমোদিত হাসপাতাল-ক্লিনিকের তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুল ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খৎনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি তার।

টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ