1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
খুলনায় পুকুরে ধরা পড়ল ইলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

খুলনায় পুকুরে ধরা পড়ল ইলিশ

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৩১ 0 বার সংবাদি দেখেছে

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে দুটি ইলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে ইলিশ দুটি ধরা পড়ে। পুকুরে ইলিশ পাওয়ার খবর শুনে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্য মাছের সঙ্গে দুটি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৭০০ গ্রাম।

পুকুরের পাড় ডুবে ইলিশ মাছ এসেছে কিনা জানতে চাইলে ইউএনও বলেন, হতে পারে। সম্প্রতি কোনো জলোচ্ছ্বাস হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে ইলিশ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই ইলিশ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।

পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর পাড়ের পুকুর তো, মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতেই বড় হয়েছে।

স্থানীয়রা বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। এর আগে কখনও পুকুরের ইলিশ দেখিনি তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ