1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ফিফার বর্ষসেরা খেলোয়াড় মেসি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ফিফার বর্ষসেরা খেলোয়াড় মেসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৬২৬ 0 বার সংবাদি দেখেছে

ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ড এবং ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে আবারও পেছনে ফেলে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট পেলেন ফুটবলের ছন্দের জাদুকর লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই ফুটবলার।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। তবে সব আলো যেন এদিন কেড়ে নিয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলের অ্যাওয়ার্ড।

ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটিং হয়েছে। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিল আর্লিং হালান্ড। তিনি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। মেসিও পেয়েছেন ৪৮ পয়েন্ট। দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতেই উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত।

 

এদিকে অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি। এ নিয়ে তৃতীয়বার এবং সবশেষ টানা দুইবার ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

অপরদিকে ফিফা দ্য বেস্ট এ (বর্ষসেরা) নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।

ফিফা দ্য বেস্ট পুরস্কার মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ