1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২১৬ 0 বার সংবাদি দেখেছে

আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। এই আসরে অভিজ্ঞতা ও শক্তির দিক থেকে ফরচুন বরিশাল খুবই শক্তিশালী। দলে রয়েছেন জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সিনিয়রদের ওপর ভর করে মেহেদী হাসান মিরাজকে বরিশালের নেতৃত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। তবে অধিনায়কের দায়িত্ব পড়েছে তামিমের কাঁধে।

সোমবার (১৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, তামিমই অধিনায়ক হবে বরিশালের। ম্যাচ বাই ম্যাচ তো অধিনায়ক করা হয় না ওভাবে। আশা করি, পুরো টুর্নামেন্টেই তামিম অধিনায়কত্ব করবে।

এর আগে প্রথম দিনের অনুশীলনের আঙুলে চোট পেয়েছিলেন তামিম। এরপর অনুশীলন বন্ধ করেন তিনি। তবে চোট কাটিয়ে সম্প্রতি ব্যাটিং করা শুরু করেছেন তামিম। গত কয়েক দিনের অনুশীলনে তামিমের উন্নতি দেখে খুশি কোচ বাবুল এবং তামিম নিজেও।

তামিমের ফিটনেস সম্পর্কে বাবুল বলেন, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আরও ভালো শেপে আছে।

ফরচুন বরিশাল স্কোয়াড:- তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, দীনেশ চান্দিমাল, নুয়ান থুসারা ও ডেভিড মিলার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ