1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাততলা থেকে শাড়ি বেয়ে নামতে গিয়ে বৃদ্ধার মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাততলা থেকে শাড়ি বেয়ে নামতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর কলাবাগান থানার পান্থপথ গ্রিন রোডের একটি বাসার সাততলা থেকে শাড়ি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে হামিদা রহমান (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ছেলে মশিউর রহমান বলেন, আমার বাবা মজিবুর রহমান দুই বছর আগে মারা যায়। এরপর থেকে আমার মা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। গতকাল রাতে আমরা সাড়ে ১১টার সময় সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যাই। পরে দারোয়ান এসে খবর দেয় উপর থেকে কি যেন পড়ছে। দ্রুত আমরা সবাই আমার মায়ের দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খোলা যায় না। পরে দরজা ভেঙে দেখি রেলিং এর সঙ্গে কাপড় বাধা মা রুমে নেই। পরে নিচে এগিয়ে দেখি আমার মা  নিচে পড়ে আছে।

তিনি আরও বলেন, আমার মা শাড়ি দিয়ে নামতে গিয়ে সাততলা থেকে নিচে পড়ে মারা যায়। আমরা বর্তমানে কলাবাগান থানার পান্থপথ গ্রিন রোডের ১৫২/২ বাড়ির জি-২/২ বাসায় থাকি। আমাদের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার রাজপাশা গ্রামে।

এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে হামিদা রহমান নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহতের স্বামী মৃত্যুর পর মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। রাতে সাততলা থেকে নিজের রুমের পাশের রেলিং দিয়ে শাড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ