1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক এবং কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও যুবদলের নুতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ২৭ জুলাই সোমবার বিকেল ৫ টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওটরা ইউনিয়নের ভবানীপুর রাস্তার মাথায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু, যুবদল নেতা মোঃ আতাউর। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাইউম খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিঠু বালী সহ উপজেলা ও পৌর যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। উল্লেখ্য ২৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বে জালাল মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার উপরে অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে ১১ টার দিকে ওটরা রাস্তার মাথা বাজারের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপরে পুনরায় হামলা চালায় ওই এলাকার বাবু মুন্সি(৪৮), মোঃ শফিকুল ইসলাম রুবেল মাস্টার(৫০), মোঃ সাইদুল মল্লিক(৪৮), আলাউদ্দিন নান্নান(৫০), ইজাবুল মোল্লা(৫০), মোঃ অনিক মুন্সি(২৫), আবীর হাওলাদার(২৮), রাব্বি বেপারী(২৬),মোঃ কামাল হোসেন মোল্লা(৫২), মোঃ সাব্বির সিকদার(৩০), মোঃ শাহিন রাড়ী(৩৮), মোঃ সাইফুল মোল্লা(৫০), জাকির হোসেন হাওলাদার(৫৬), মোঃ মানিক সরদার(৫৫), মোঃ আলাউদ্দিন হাওলাদার(৫৫), মোঃ রিয়াজ হোসেন হাওলাদার(৪৭)সহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী । এতে গুরুত্বর আহত হন উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক ও হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় বেপারী(২৫), যুব দল নেতা মোঃ মারুফ আহমেদ লিংকন(৪০)। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। উজিরপুর থানায় উল্লেখ্য নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এদিকে উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক এর উপর মাদকসেবি ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ