1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ৩ বন্ধু শ্রীঘরে - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ৩ বন্ধু শ্রীঘরে

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ 0 বার সংবাদি দেখেছে

নানার বাড়িতে বেড়াতে আসা ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মুঠোফোনে অশ্লীল ছবি ধারণ করেছে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টায় নাটোরের সিংড়া উপজেলার ভাদুড়িপাড়া গ্রামে।

তবে বৃহস্পতিবার অভিযুক্ত ওই তিন বন্ধুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুঠোফোনে ধারণ করা ওই কিশোরীর ছবি ও ভিডিও।

গ্রেফতার তিন যুবক হলো- আরিফ আলী (২২), সুমন আলী (২৬) ও হাসান আলী (২৪)। তাদের সকলের বাড়ি ভাদুড়িপাড়া গ্রামে। তিন বন্ধুই বাল্যকাল থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। এর মধ্যে আরিফ আলী ও সুমন আলী স্কুলের গন্ডি পেরিয়ে বর্তমানে কলেজে লেখাপড়া করছে। আর হাসান আলী স্কুলের গন্ডি পেরুতে না পেরে বাড়িতে কৃষি কাজ করে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, বুধবার ভিকটিম কিশোরী তার মায়ের সাথে ভাদুরিপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর প্রতিবেশী পূর্ব পরিচিত তরুণ আরিফ আলী তাকে ডেকে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে তার অপর দুই বন্ধু সুমন আলী ও হাসান আলীর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মুঠোফোনে কিশোরীর অশ্লীল ছবি ধারণ করে।

পরে বিষয়টি পরিবারের লোকজন জানলে ওই কিশোরীর মা রাতেই থানায় একটি ধর্ষণ চেষ্টা ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ