1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ওমরাহ করতে গেলেন শাকিব খান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ওমরাহ করতে গেলেন শাকিব খান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫০২ 0 বার সংবাদি দেখেছে
২০২৩ শেষ করে ২০২৪ পা রেখেছেন সকলেই মনে একরাশ আশা নিয়ে। গেল বছরটা ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। নতুন বছরটাও একটু ভিন্ন আঙ্গিকে শুরু করছেন এই অভিনেতা।

ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন শাকিব খান।আজ মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন।

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে শাকিব ঢাকায় ফিরবেন বলে জানা যায়।জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ।

জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা আছে। অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে।

এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ