1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অভিনয় না করার কারণ জানালেন তাহসান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অভিনয় না করার কারণ জানালেন তাহসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১৫৩ 0 বার সংবাদি দেখেছে

শুরু করেছিলেন গান দিয়ে। তারপর অভিনয়। ২০ বছর ক্যারিয়ারে দুই ভুবনেই সফল বলা যায় তাহসান খানকে। দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত এই তরকা। আগে বিশেষ দিবসের কাজে দেখা মিললেও দেড় বছরেরও বেশি ধরে অভিনয়ে নেই তিনি। অবশ্য সেটার কারণও জানিয়েছেন তাহসান।

নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে হাজির হয়ে মঞ্চ তাহসান। কনসার্ট শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।’

তার কথায়, ‘দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে দেড় বছর ধরে কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।’

বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। দুটি কারণে গান চালিয়ে যেতে চান তিনি। জানালেন, ‘মানুষের হৃদয় ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে। যে কোনো ক্ষেত্রেই গান কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। আপনি যদি পাশ্চাত্যর গানের ধরন দেখেন একটা সময় শুধু ইংরেজি ভাষার মানুষেরা সবার কাছে পৌঁছাতো। একটা সময় ল্যাটিন, কোরিয়ান ও আফ্রিকান ভাষায় যারা গান করেছে তারা আবার সবার কাছে পৌঁছায়। কখন কোন ভাষার গান সারা পৃথিবীর মানুষ লুফে নিবে সেটা আমরা জানি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ