1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
২০২৪: নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

২০২৪: নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । বিদায় নিলো ২০২৩। নতুন বছর ২০২৪-এর শুরুতেই নির্বাচন, তাই আলোচনার কেন্দ্রে রয়েছে রাজনীতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হোক, তা কাম্য নয় দেশের মানুষের। তবে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করায় নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে থেকে গেছে বিতর্ক।

আন্তর্জাতিক প্রভাবে দেশে অর্থনীতিতে ডলার সংকট। উদ্ভূত এসব পরিস্থিতির সংকট মোকাবিলায় নানা উদ্যোগ সরকারের। রিজার্ভ ধরতে রাখতে প্রবাসীরা ভূমিকা রাখছেন, যা ইতিবাচক। অচিরেই সংকট কেটে যাবে, এমনই প্রত্যাশা।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতিতে আরও গতিসঞ্চার হতে পারে। ভোটের পর থেকে অর্থনীতির অন্যান্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেছেন, সরকার, ব্যবসায়ী ও জনগণ সবার মনোযোগ এখন নির্বাচনের দিকেই। তাই সরকারের মূল লক্ষ্যও এখন নির্বাচন। আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও সম্প্রতি মন্তব্য করে বলেছিলেন, নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে অর্থনীতি।

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব উদযাপন করবে। প্রাথমিকের সব বই এবার নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পৌঁছে গেছে। তবে মাধ্যমিক স্তরের সব বই এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেনি। এখন কিছু প্রতিষ্ঠান বই ছাপার কাজ করছে।

এদিকে মাধ্যমিকের বইয়ের মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাড়াহেুড়ো করে বই ছাপতে গিয়ে কয়েকটি বইয় ছাপা নিম্নমানের হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, কাগজের মান খারাপ হওয়ার কারণে মাধ্যমিক স্তরের বইয়ের মান খারাপ হয়েছে। প্রাথমিকের বই নিয়ে এ রকম কোনও অভিযোগ নেই।

গেলো বছরে মেট্রোরেল, পদ্মার ওপরে সেতু, তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অনেকগুলো মেগা প্রকল্প চালু হয়েছে। দেশ উন্নয়ন দেশের যোগযোগব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ছে। রোজকার যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে মেট্রোরেল। পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণাঞ্চলের যোগাযোগ হয়েছে আরও সহজ। বাণিজ্য ও পর্যটনেও বেড়েছে নতুন সম্ভবনা।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ২০২৩ সালজুড়ে সারা বিশ্বকেই করেছে বিপর্যস্ত। বাংলাদেশেও জলবায়ুর প্রেক্ষাপট পরিবর্তন হয়ে নানা দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত আবহাওয়া বদলে যাচ্ছে। তাপপ্রবাহ, বন্যা, ঝড় ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে, শঙ্কা বিজ্ঞানীদের।

পরিবেশবিজ্ঞানীরা বলেছেন, পরিবেশ বিপর্যয় রোধ করতে না পারলে সামনে আরও বিপর্যয় হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ