1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হরতাল অবরোধের রাজনীতি যারা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না: ফেরদৌস - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হরতাল অবরোধের রাজনীতি যারা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না: ফেরদৌস

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, মতবিনিময় হয়েছে।হরতাল অবরোধের রাজনীতি যারা করে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতান্ত্রিক রাষ্ট্রপালিত হোক তারা যদি চায় তাহলে তো নির্বাচনেই অংশ নিতো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত এক মতবিনিময় সভা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, হরতাল অবরোধের রাজনীতি যারা করে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতান্ত্রিক রাষ্ট্রপালিত হোক তারা যদি চায় তাহলে তো নির্বাচনেই অংশ নিতো। প্রতিদিনই তো হরতাল, অবরোধ দিচ্ছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। জ্বালাও, পোড়াওয়ের রাজনীতি, অবরোধের রাজনীতি তারা পছন্দ করে না। ট্রেনে কীভাবে নৃশংসভাবে মানুষ হত্যা করা হলো।

তিনি আরো বলেন, আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা  সবাই কিন্তু শান্তি সমাবেশ করে মানুষের জানমালে নিরাপত্তা দিচ্ছে। মানুষের আস্থা বেড়েছে, বিশ্বাস বেড়েছে। মানুষ এখন তাদের কাজে বেরুচ্ছে। জ্বালাও পোড়াওয়ের প্রতি মানুষেরে একেবারেই আস্থা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি শতভাগ আশাবাদী। মানুষ বলছে তারা ভোটকেন্দ্রে যাবে। অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট উৎসব হবে।আমার ওখানে আরো তিনজন আছে। কোনো প্রার্থীকেই ছোট করে দেখা উচিত নয়। আমার প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই আমি কাজ করছি। কারণ ভোটকেন্দ্রে গিয়ে কে কাকে ভোট দেবে তাকি আমরা বলতে পারি। মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই তো ভোট দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ