1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ‘হাতকাটা মামুনকে’ কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ‘হাতকাটা মামুনকে’ কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ‘হাতকাটা’ মামুন মেম্বরের খুনিদের গ্রেপ্তার, ফাঁসি দাবি স্বজনদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা’ মামুন মেম্বর খুনের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত ৪ ডিসেম্বর রাতে নিজ গ্রামে এই আলোচিত খুনের ঘটনায় মাত্র সাতদিনের মধ্যে তাদের গ্রেপ্তার করল বরিশাল জেলা পুলিশ। গ্রেপ্তার ২২ বছর বয়সী তৌকির মোল্লা, ২০ বছর বয়সী রাতুল মোল্লা এবং ৪৩ বছর বয়সী মহিউদ্দিন মোল্লাকে মিডিয়ার সম্মুখে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, খুনের শিকার মামুন মেম্বর এবং খুনিরা ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়, জমি-জমাসহ বিভিন্ন ঘটনাবলীতে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। সেই পূর্ব বিরোধীয় জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিন খুনি।

অবশ্য পুলিশের এই কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে খুনের শিকার মামুন মেম্বরের স্বজনেরা। তার আপন মাইনুল ইসলাম স্বপন মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে দাবি করেছেন, তিনি ভাইয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি।

এর আগে ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জের ইছাপুর এলাকায় ফরিদপুরের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুনকে নির্মমভাবে কুপিয়ে ও আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা করে এবং সড়কসংলগ্ন একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানার পুলিশ জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান শুরু করে।

বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে তৌকির মোল্লার বাসা থেকে একটি চাপাতি, রাতুল মোল্লার বাসা থেকে একটি ছুরি ও একটি চাপাতি এবং উভয়ের তথ্যানুযায়ী একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোর্পদ করে গ্রেপ্তারদের রিমান্ড চাওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারসহ জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এ হত্যাকাণ্ডের ঘটনার পেছনে। আবার ঘটনার সময় একাধিক সন্ত্রাসী ঘটনাস্থল ও আশপাশে থাকলেও চারজন হত্যাকাণ্ডটি সংগঠিত করে। যার মধ্যে গ্রেপ্তার তিনজন রয়েছে।

‘এমনকি হত্যাকাণ্ড ঘটানোর সময় সন্ত্রাসীদের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে নিজেদের ছুরির আঘাতে গ্রেপ্তার রাতুল মোল্লা গুরুতর জখমপ্রাপ্ত হয়। যাকে গ্রেপ্তারের পর চিকিৎসার আওতায় আনতে হয়েছে পুলিশকে।’

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘যাকে হত্যা করা হয়েছে তার নামে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। অপরদিকে তৌকির মোল্লার নামে ২টি, রাতুল মোল্লার নামে ৩টি ও মহিউদ্দিন মোল্লার নামে ৪টি মামলা রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ