1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামের এক জেলের বিচ্ছিন্ন মাথা ও পোশাক উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে মাথা ও পোশাক উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, বাঘ দেহ খেয়ে ফেলেছে। এর আগে ২৭ সেপ্টেম্বর সকালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শিপার। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিপার বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার বলেন, গত বুধবার সকালে শিপার একাই সুন্দরবনে মাছ ধরতে যান। কিন্তু ফিরে না আসায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। তারা বনে খোঁজ করেন। কিন্তু না পেয়ে আজ রোববার সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে আবারও সুন্দরবনে যান। সকাল ৮টার দিকে গহীন বনের তুলাতলা নামকস্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা পোশাক খুঁজে পান। তবে সেখানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান তারা।

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম বলেন, ‘স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামের এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। এর পর বনসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে বনরক্ষীদের পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ