1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৫ হাজার টাকার জন্য ছোটভাইকে কুপিয়ে হত্যা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৫ হাজার টাকার জন্য ছোটভাইকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩৬ 0 বার সংবাদি দেখেছে

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ হাজার টাকার জন্য আপন বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাদিকুল ইসলাম (৩২) সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আফসার আলী ওরফে পাঠানের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক।

পরিবার ও স্থানীয়রা জানান, ছোটভাই সাদিকুল ইসলামের কাছ থেকে ১ লাখ ধার নিয়েছিল বড়ভাই ও তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৫ হাজার টাকা ফেরত দেয় বড়ভাই শফিকুল। পাঁচ হাজার টাকা কম দেওয়া কেন্দ্র করে কলহের সূত্রপাত হয়। একপর্যায়ে বড়ভাই শফিকুল ইসলাম হাঁসুয়া নিয়ে এসে ছোটভাই সাদিকুল ইসলামকে কোপ দেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সাদিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরই হত্যাকাণ্ডে জড়িত বড় ভাইকে গ্রেফতার করে পুলিশ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ