1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কলকাতার সিনেমায় অপূর্ব - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কলকাতার সিনেমায় অপূর্ব

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ একটা সময় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের সিনেমা তারকারা যৌথভাবে অনেক কাজ করেছেন। মাঝে দুই দেশের যৌথ প্রযোজনায় কিছুটা ভাঙন দেখা দিলেও সময়ের সাথে সাথে আবারও ওপার বাংলায় পদচারনা বাড়ছে বাংলাদেশের তারকাদের। অনলাইনের কল্যাণে এপার বাংলার তারকাদের প্রচুর অনুরাগী তৈরি হয়েছে ওপার বাংলায়।

বর্তমানে বাংলাদেশের তারকাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়, তাদের মধ্যে অন্যতম একজন জিয়াউল ফারুক অপূর্ব।

তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে ওপার বাংলার মানুষের কাছে। আর তাই এবার টলিউডের সিনেমা অভিনয় করতে কলকাতায় উড়ে গেলেন এ অভিনেতা। জানা যাচ্ছে, প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন অপূর্ব। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমা এটি।
অর্থাৎ এতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। 

এবারই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করছেন অপূর্ব। সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে।

কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।’ 

ছবিতে আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটো রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে। জানা গেছে, টোটোর চরিত্রটির আগের বয়সের একটি ঘটনার সঙ্গে অপূর্বর যোগ রয়েছে।

এদিকে অপূর্বর প্রথম কলকাতার ছবি ঘিরে দুই বাংলার অনুরাগীদের মাঝে উন্মাদনা বিরাজ করছে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ