1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরফ গলল, রাফির প্রস্তাবে রাজি শাকিব খান - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরফ গলল, রাফির প্রস্তাবে রাজি শাকিব খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৫ 0 বার সংবাদি দেখেছে

সরি বলে শাকিব খানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটালেন রায়হান রাফী। আগের ব্যবহারে অনুতপ্ত তিনি। নতুন কাজের প্রস্তাব নিয়ে গেলেন অভিনেতার কাছে।

নির্মাতা রাফী বলেন, শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তার সঙ্গে কাজ করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।

অবশেষে রায়হান রাফীর সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করেই রায়হান রাফীর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। বছরের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরুর কথা জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফী; কিন্তু সিনেমাটি শুরু করতে পারেননি পরিচালক। ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রমাণ মেলে গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির সময়। রাফী একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন ‘প্রিয়তমা’ টিমের বিরুদ্ধে। সে সময় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাকালে পরোক্ষভাবে সেই লড়াইয়ে যোগ দেন রাফী ও তার টিমের নায়ক নিশোও।

তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফী বলেন, একটা পক্ষ আছে, তারা যখন দেখে ‘আমাদের সিনেমা বাদে অন্য কারও সিনেমা চলে’, যখন দেখছে রায়হান রাফীর সিনেমা সুপারডুপার হিট হয়ে যাচ্ছে, তখন তারা টেনশনে পড়ে গেছে– এবার তো আমার চেয়ারটা শেষ।

ইঙ্গিতে এমন কথা বলার পরই শাকিব খানের সঙ্গে রাফীর সম্পর্কের আরও অবনতি হয়েছিল; যা ক্ষমা চেয়ে ঠিক করে নিলেন পরিচালক।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ