1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ক্রিমিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ক্রিমিয়ায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিধ্বংসী হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট যখন ইউরোপ ও আমেরিকা থেকে দূর পাল্লার অস্ত্র ও অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই এমন হামলা চালানোর খবর এলো

কিয়েভ এবং পশ্চিমা সূত্রগুলোর দাবি, ইউক্রেনীয় সেনারা দক্ষিণ ফ্রন্টে রাশিয়ান প্রতিরক্ষার শক্তিশালী লাইন গুড়িয়ে দিয়েছে। কিয়েভের এই সাফল্য টোকমাক এবং মেলিটোপোল শহরের দিকে তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে বলা ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট ছবিতে দখা যায়, ড্রোন হামলায় ২০ সেপ্টেম্বর সেভাস্তোপলের ফ্লিট বেস থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পূর্বে ভার্খনোসাডোভে ব্ল্যাক সি ফ্লিটের যোগাযোগ কমান্ড সেন্টারের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।

এর একদিন পর ২১ সেপ্টেম্বর ইউক্রেন হামলা চালায় সাকি বিমানঘাঁটিতে। এখানে এর আগেও একবার হামলা চালিয়েছিল কিয়েভ বাহিনী।

ইউক্রেনীয় সম্প্রচারকারী সাসপিলন বলছে, এই হামলার ফলে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। কারণ এই বিমানঘাঁটিতে সু-২৪ প সু-৩০ সহ ১২টি রুশ যুদ্ধবিমান মোতায়েন ছিল।

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় ২২ সেপ্টেম্বর। ব্ল্যাক সি ফ্লিট কমান্ড হেডকোয়ার্টারে আঘাত হানে ইউক্রেনের সেনারা। এই হামলায় ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ রুশ কর্মকর্তা  নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। বলা হচ্ছে, আরও ১০৫ জন এ ঘটনায় আহত হয়েছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ