1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু’

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫২ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ ননতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু!’ পশ্চিমবঙ্গের কলকাতায় ডেঙ্গুর মধ্যে নতুন করে উঠে এসেছে এক রোগের কথা। চিকিৎসকরা যার নাম দিয়েছেন, ‘কোভিডেঙ্গু।’ অর্থাৎ কোভিড ও ডেঙ্গুর মিলিত এক রোগ, যাতে বিপদের মুখে পড়তে হচ্ছে রোগীকে।

চিকিৎসকদের বরাত দিয়ে  এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের পর ডেঙ্গু হলে সাবধান। আর সেই কারণেই আতঙ্কের নাম কোভিডেঙ্গু। অর্থাৎ, করোনার সময় যাদের ভেন্টিলেশনে বা আইসিইউতে থাকতে হয়েছে, ডেঙ্গুর সময় তাদের অনেকটা বেশি ঝুঁকি। ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের সিংহভাগই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই চিকিৎসকরা বলছেন, করোনা হয়ে থাকলে, এই সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে তীব্র শ্বাসকষ্টের শিকার হয়ে।

চিকিৎসকরা বলছেন, অতীতে যাদের দু’বার করোনা হয়েছে, তাদের ডেঙ্গু হলে সব থেকে বেশি ঝুঁকি। জ্বর, গা-হাত-পা ব্যথা হলে কোনোভাবেই অ্যান্টিহায়োটিক বা পেইনকিলার খেতে হবে না, প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে দু’দিন জ্বর থাকলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার পরীক্ষা হওয়া জরুরি। পাঁচ দিনের ওপরে জ্বর থাকলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ