1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কোরআনের নির্দেশনা পালনকারীর বিশেষ মর্যাদা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কোরআনের নির্দেশনা পালনকারীর বিশেষ মর্যাদা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ 0 বার সংবাদি দেখেছে
কোরআন মহান আল্লাহর পবিত্র কালাম। যারা আল্লাহকে ভালোবাসে, তারা পবিত্র কোরআনকে ভালোবাসে। কেননা পবিত্র কোরআনকে ভালোবাসাও ঈমানের বহিঃপ্রকাশ। কোরআন ঈমানদারকে আলোকিত করে।

কোরআন ঈমানদারের অন্তরকে পাপের মরিচা থেকে পরিষ্কার করে। কোরআন ঈমানদারকে সত্য উপলব্ধি করতে সহযোগিতা করে। কোরআনের প্রেমে ঈমানদারের চোখ থেকে ভালোবাসা ও শ্রদ্ধার অশ্রু ঝরে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘এবং যখন তারা রাসুলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা শ্রবণ করে, তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রুবিগলিত দেখবে।
তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করেছি। অতএব, তুমি আমাদের (সত্যের) সাক্ষীদের দলভুক্ত করো।’ (সুরা : মায়েদা, আয়াত : ৮৩) 

কোরআন মানুষকে আল্লাহর রহমতের অংশীদার করে। মানুষ যখন মনোযোগসহ কোরআন শ্রবণ করে, তখন তাদের ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।’
(সুরা : আরাফ, আয়াত : ২০৪) 

শুধু তা-ই নয়, যারা কোরআন তিলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে, মহান আল্লাহ তাদের এর উত্তম প্রতিদান দেন। কোরআনের পেছনে সময়ের বিনিয়োগ কখনো বৃথা যায় না। এ ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেছেন, ‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে, যা কখনো ধ্বংস হবে না। যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদের আরো বাড়িয়ে দেন।

নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, মহাগুণগ্রাহী।’ (সুরা : ফাতির, আয়াত : ২৯-৩০) 

যারা দুনিয়াতে কোরআন চর্চা করবে, যে অনুযায়ী জীবন সাজাবে। কোরআনের প্রচার-প্রসারে আত্মনিয়োগ করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের সম্মানিত করবেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন পাঠে দক্ষ ব্যক্তি (আখিরাতে) সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি তা পাঠ করে এবং এটা তার পক্ষে খুবই কঠিন ও কষ্টকর, সে দুটি পুরস্কার পাবে।’ (তিরমিজি, হাদিস : ২৯০৪)

আর যারা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, কোরআন মোতাবেক জীবন গড়ার মতো মনমানসিকতা তৈরি করে বড় করবে, তাদের পুরস্কার হলো জান্নাতে বিশেষ সংবর্ধনা। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, সাহল ইবনে মুআজ আল-জুহানি (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা-বাবাকে এমন মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে।’ (আবু দাউদ, হাদিস : ১৪৫৩)

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা স্থাপনের তাওফিক দান করুন। আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ