1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সাদিক আবদুল্লাহকে সাংসদ সদস্য চায় নেতাকর্মীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি জুডিশিয়ারির পর বার কাউন্সিলেও ববির অভাবনীয় সাফল‍্যঃ এক ব্যাচের ৬৩ জনের ৪০ জন হলেন আইনজীবী ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন অধ্যক্ষ সওকত আলী স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি, রহমাতুল্লাহ উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরের গুঠিয়া সংসদ সদস্য সরফুদ্দিন সান্টুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় কুরানের পাখি শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সাদিক আবদুল্লাহকে সাংসদ সদস্য চায় নেতাকর্মীরা

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ শহিদুল ইসলাম: সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশালের কৃতী সন্তান সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে বরিশাল সদর-৫ আসন থেকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য নেতা-কর্মীরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম,ব্যানার ফেস্টুন সহ নানা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও প্রভাবশালী এ নেতা বরিশাল মহানগর থেকে শুরু করে সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে ঢেলে সাজাতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন।এতে তিনি সরাসরি অংশগ্রহন না করলেও জেলা এবং সদর উপজেলার নেতারা অংশগ্রহণ করছেন।আর এতে উজ্জীবিত তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়াও, জাতীয় প্রোগ্রাম গুলোতেও তিনি মহানগর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ,কৃষক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ভুমিকা পালন করছেন।

কর্মী বান্ধব ও তুখোড় এই নেতার সাদিক আবদুল্লাহর হাতকে আরও শক্তিশালী করতে তার পাশে রয়েছেন নগর আওয়ামীলীগের সভাপতি,জেলাপরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর,সহ কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীরা।তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন।

মহানগর আওয়ামী লীগের একাধিক নেতারা বলেন,সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ আরও সুসংগঠিত।জননেত্রী শেখ হাসিনার হাতকে যে কোন সময়ের চেয়ে শক্তিশালী।

এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে নগরীর ৩০টি ওয়ার্ড, সদর উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে সরকারের কর্মচিত্র সাধারণ মানুষের দাড়গোড়ায় তুলে ধরছেন।

এসময় তারা আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরিশাল আওয়ামী লীগে সাদিক আবদুল্লাহ কোন বিকল্প নেই।তাকে আমরা আগামী সাংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে নমিনেশন দেওয়ার জোড় দাবি জানাই।

১৫ নম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির,সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল এই প্রতিবেদকে জানান, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাই এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর চাচা দায়িত্ব নেওয়ার পর বরিশাল মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত এবং সাংগঠনিক অবস্থাও যেকোন সময়ের চেয়ে ভালো।

সাংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দলীয় মনোনায়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছেন দাবী জানিয়েছেন বরিশাল সদর উপজেলার সর্বস্তরের আওয়ামীলীগ নেতাকর্মীরা।

সাদিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাকে মেয়রের দায়িত্ব দিয়েছেন যথাযথ ভাবে পালন করেছি।আবার বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে রেখেচেন। এই তো আমার বড় পাওয়া। আবার কোথাও দিলে তাও পালন করবো ইনশাআল্লাহ। এসময় তিনি আরও বলেন আমার জন্ম রাজনৈতিক পরিবারে। আমিও যতদিন বাচবো মানুষের পাশে থেকে সেবা করে যাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ