1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কে অবস্থিত বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলের সামনে বিদ্যুতের একটি খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটির নিচের অংশ ভেঙে যাওয়ায় যেকোনো সময় এটি উপড়ে বা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটির নিচের অংশ ভাঙা অবস্থায় থাকলেও এখন পর্যন্ত এটি মেরামত বা প্রতিস্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ খুঁটির পাশেই রয়েছে বরিশাল কিডস ক্যাম্পাস স্কুল, যেখানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিন এসব শিক্ষার্থী ও উক্ত এলাকার শতশত মানুষ ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়ে যাতায়াত করছে।

এ ছাড়া ওই স্থানে তিনটি সড়ক একত্রিত হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে ঝুঁকিপূর্ণ খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়লে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই উক্ত বৈদ্যুতিক খুঁটিটি দ্রুত অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের দাবি এলাকাবাসীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ