1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী জিলা স্কুল এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক মৃধা, সম্পাদক শেখ খলিলুর রহমান ৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন আহঅবায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ নির্যাতন, চাকরি ছাড়তে বাধ্য করা ও প্রতিষ্ঠান আত্মসাতের অভিযোগে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বরিশাল সিটিতে দাওয়াতে ইসলামীর বৃহত্তর জশ‌নে জুলুস  বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ ৯ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুর। বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবু বরিশালের কাউনিয়া থানার রামকাঠি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. হাবিবুর রহমান হাওলাদার।
র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালে ঢাকা মহানগরীর সূত্রাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলার নম্বর ১২(১২)১৭ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর ০২/১৯। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা হয়।
মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত লোকমান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় জারি ছিল।
র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব-৮ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ