1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগ দেয়ার অভিযোগে দুইটি বিভাগের মোট ২৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। অভিযুক্তদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ।

মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন,এস. এম. সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন মোঃ রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মোঃ নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মোঃ কাজী নাবির।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ জানান, শৃঙ্খলা বোর্ড র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষার্থীদের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ