1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল বুরো:সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক ২৩ থেকে ২৫ আগস্ট প্রশিক্ষণের আয়োজন করে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ৯:০০ টায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক, শিশুদের নিরাপত্তা, যত্ন, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার বিষয় আলোকপাত করে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জন্ম, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পৃথিবীর সব মানুষ সমান মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। মানুষে মানুষে যে পার্থক্য ও বিভাজন বিদ্যমান তার অধিকাংশই সমাজ ও মানুষের তৈরি। সৃষ্টিকর্তা মানুষকে বিভাজন করে সৃষ্টি করেননি। তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষকে প্রথমে মানুষ হিসেবে মূল্যায়ন করা।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, কার্যকর ও মানসম্মত করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য একটি আস্থার জায়গা হিসেবে গড়ে ওঠে সেলক্ষ্যে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে মানুষ হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই পারে ধর্ম-বর্ণ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে।

উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক শাহজাদী আক্তার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন আহম্মদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ইসমত আরা খানম ও সরকারি শিশু পরিবার বালিকা উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের লেকচারার মোসাঃ সামসুন্নাহার। এসময় বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ