1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী এবং দক্ষিণ কোরিয়ার বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান Bioltech Company-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা Ryu Sung Hun।

প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থাপনা করা হবে। ইনসিনারেশন (Incineration) পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াজাত ও দহন করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে নগরীর বর্জ্য যত্রতত্র ফেলা কমবে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আসবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় একটি টেকসই সমাধান প্রতিষ্ঠিত হবে।

এছাড়া উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনাও সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বায়োলটেক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ