1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আলোচিত মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-৪, মিরপুরের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার মিরপুরের পল্লবী থানাধীন এলাকা থেকে মামলার অভিযুক্ত অপু (২৫)কে গ্রেফতার করে। তিনি বরিশাল মহানগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার নজরুলের ছেলে।
র‍্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে গত ১৫ মে রাত আড়াইটার দিকে জসিম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে কাউনিয়া থানাধীন বিসিসি ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গুচ্ছ গ্রামের চার রাস্তার মোড়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর থেকে অপু আত্মগোপনে থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ