
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্র্যাক শাখার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় ব্র্যাক সদস্যদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার সকাল ১০ টায় গৌরনদী ব্র্যাক কার্যালয় পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়। বরিশাল ব্র্যাক ডিস্ট্রিক্ট- কো অর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বরিশাল – ১ অঞ্চল আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স (দাবি) মোঃ সাইফুল ইসলাম,
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উজিরপুর ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (এমএফ দাবি +)মোঃ মনিরুজ্জামান, গৌরনদী ব্র্যাক এলাকা ব্যবস্হাপক (এমএফ দাবি+) কিংকর কুমার দাস, গৌরনদী ব্র্যাক উপজেলা হিসাব ব্যবস্থাপক শান্তি লতা মন্ডল,
ব্র্যাক (কৃষি ও বিমা ইউনিট ) সম্প্রসারণ কর্মকর্তা শম্ভু নাথ রক্ষিত সহ ব্র্যাকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। প্রধান অতিথি ব্রাকের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে ব্র্যাক সদস্যদের পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ করা হয় । পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন হাতে পেয়ে সদস্যরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের কৃষি কার্যক্রমকে আরো গতিশীল ও উন্নয়ন করবে বলে জানান।