1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু. উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে ফারিয়া আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ জুন শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। অবুঝ শিশু ফারিয়া আক্তার ওই গ্রামের আব্দুল জলিল হাওলাদারের মেয়ে।
স্বজনরা জানান,দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করে ফারিয়া। একপর্যায়ে সবার অজান্তে সে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত বলে ঘোষণা করেন। তবে কর্তব্যরত ডাক্তার শাহনাজ পারভীন সেতু জানান, হাসপাতালে আনার আগেই ফারিয়ার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। থানায় এ সংক্রান্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুড়ো এলাকা জুড়ে শোকের মাতব বইছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ