1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শুক্রবার সকাল ৯টা থেকে দুপর পর্যন্ত চলে সেবা প্রদান। বাকেরগঞ্জের চরাদী মকিমাবাদ আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। ক্যাম্পের আয়োজনে ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী এবং ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল (আমতলা পানিরট্যাংকি) ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম ইকবালুর রহমান সেলিম। সভাপতি ছিলেন ওয়ান ব্যাংক পিএলসি এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী, ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম এবং দারুল উলুম তালিমুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ নুরুল্লাহ গাজী।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফ্রি চিকিৎসাপত্র প্রদান করেন বরিশাল শেবাচিম এর সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডা. আল মামুন হোসেন, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম মশিহ-উল-আযম, শেবাচিমের আবাসিক চিকিৎসক ডা. সাবিকুন নাহার উর্মি, গাইনি বিশেষজ্ঞ ডা. রুবি আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ শিবলি।
ক্যাম্পে আগত সকল রোগীর জন্য স্পেশালাইজড হাসপাতালে যে কোন পরীক্ষা নীরিক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়। এদিকে বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ফ্রি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবা গ্রহীতারা। তারা বলেন, বরিশালে গিয়ে ডা. আল মামুন স্যার সহ অন্যান্য ডাক্তারদের সিরিয়াল পাওয়াই যেখানে কঠিন, সেখানে বাড়ির কাছে এসে তারা বিনা ভিজিটে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করলেন। তারা ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ