1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার বাবার স্নেহবঞ্চিত দুই শিশু, ২ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ সাম্প্রতিক সময়ের যুদ্ধ, আমাদের জ্বালানি সনির্ভরতাকে ক্ষুন্ন করেছে। বর্তমান সরকার এই জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খেয়েছে। তাই আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে “বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম”।

বুধবার (০৩ জুন) সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্ত্তী।
জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার আগে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তার দাবি তুলে ধরতে “বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি প্রাক-বাজেট নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভঙ্কর চক্রবর্তী বলেন, সাম্প্রতিক সময়ের যুদ্ধ, আমাদের জ্বালানি সনির্ভরতাকে ক্ষুন্ন করেছে। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার এই জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খেয়েছে। সংগত কারণেই সরকার একটি ঘোষণা দিয়েছে যে, ২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ক্রমন্বয়ে বাড়ানো হবে।
তিনি বলেন, সরকারের এই ঘোষণাকে আমরা যেমন স্বাগত জানাই, তেমনি আমরা মনে করি সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
সংবাদ সম্মেলনে ধারনা পত্র তুলে উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্ত্তী বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর প্রভাব তুলে ধরেন।
পাশাপাশি জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ছাড় ও প্রণোদনার দাবি এবং নবায়নযোগ্য জ্বালানিতে স্থানীয় সরকার কমিউনিটি, নারী ও যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন শুভঙ্কর চক্রবর্ত্তী।
এসময় বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম এর সদস্যবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ