1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে হিন্দু  পরিবারের শেষ সম্বল ভিটে-মাটি দখলের পায়তারা হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় রহমাতুল্লাহর বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে   কুচক্রী মহলের অপপ্রচার উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গলা কাটছে বিভিন্ন ঢাকাগামী পরিবহন মালিকরা। বরিশাল থেকে ঢাকায় সরকারী তালিকা অনুযায়ী বাস ভাড়া ৫৯২ টাকা হলেও নেয়া হচ্ছে ৭০০ টাকা। বরিশালের পরিবহন কাউন্টার গুলোতে গেলে দেখা যায় বরিশাল থেকে ঢাকা গামী কোন টিকেট নাই। এমন সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর যাত্রীদের পকেট কেটে লাভবান হচ্ছে পরিবহন মালিকরা। অতিরিক্ত ভাড়া বন্ধে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ কতৃক অভিযান চলমান থাকলেও পরিবহন কাউন্টার গুলো নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় চলমান রেখেছে। গত ১ জুন বরিশালের পরিবহন কাউন্টার গোল্ডেন লাইন, হানিফ ও বিএমএফ কাউন্টারকে ২১ হাজার জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য।

সে সময় গোল্ডেন লাইন ম্যানেজার আনিচুর রহমান উপস্থিত বিআরটিএর কর্মকর্তা সৌরভ সাহার উপর ক্ষিপ্ত ও চড়াও হন। তাকে শোনা যায় বিআরটিএ কর্মকর্তা বিভিন্ন পরিবহন হতে মাসোয়ারা নেন। গোল্ডেন লাইন মাসোয়ারা দেই না বিধায় তিনি বারবার আমাদের কাউন্টারকে জরিমানা করেন। এব্যাপারে সরেজমিন বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গেলে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় নি। এবিষয়ে বিআরটিএর পরিদর্শক সৌরভ সাহা বলেন, ভাই আপনারা গিয়ে দেখেন তারা ভাড়া বেশি নেয় কি না। আমরা অনিয়মের জন্য জরিমানা করলে তারা তো একটু উল্টাপাল্টা বলতেই পারে। তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের উচিৎ সরেজমিনে গিয়ে সংবাদ প্রকাশ করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ