1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইউএনও'র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন প্রধান অতিথি-সরদার সরফুদ্দিন সান্টু (এমপি) ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার গৌরনদী ভূমি অফিসে দুর্নীতির লাগাম টেনে প্রশংসায় এসিল্যান্ড মেহেদী হাসান হামলার প্রতিবাদে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উজিরপুর পৌরসভায় অভিযানে ৪ মাদক কারবারী গ্রেফতার, মাদক কারবারীর হামলায় ডিবি সদস্য আহত উজিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ”উপজেলা নির্বাহী কর্মকর্তার শক্তির উৎস গ্রাম পুলিশ,অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে সকল গ্রাম পুলিশদের মানুষ হয়ে ঢুকে পুলিশ হয়ে বের হতে হবে,এছাড়া গ্রাম পুলিশ হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার গোয়েন্দা,মানুষের শ্রদ্ধা ও সন্মান পেতে কাজ করতে হবে। সবচেয়ে প্রধান কাজ হলো জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন তাই মানুষকে সকল ধরনের সহায়তা প্রদান করতে হবে, গ্রাম আদালতের মাধ্যমে সকল সমস্যার সমাধানের জন্য মানুষকে উৎসাহ করতে হবে,অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি নিজের দিকে খেয়াল রাখতে হবে। একা কাজ নয়,দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। ইউনিফর্মের মর্যাদা ধরে রাখতে হবে। সকল গ্রাম পুলিশদের নিজেদের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করার নির্দেশ দেন বরিশালের উজিরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার(ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা। ২৪ মে রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, বুনিয়াদি প্রশিক্ষন কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বুনিয়াদি প্রশিক্ষন কোর্স সমন্বয়ক ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বুনিয়াদি প্রশিক্ষন কোর্স সমন্বয়ক ও উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নুর হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। এসময় প্রধান অতিথি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ