1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক  বরিশালে এখনো ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত বাগেরহাটের মোল্লারহাটের মানবপাচার চক্রের মূল হোতা আল আমিন র‍্যাবের হাতে গ্রেফতার বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত যৌতুকের জন্য গৃহবধূ আঁখিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামী-শ্বশুর-শাশুড়ি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন তালুকদার সজল মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে

হিজলা (বরিশাল)মোঃ অলিউদ্দিন বেপারী প্রতিনিধি :

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ ।

থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার (০৫মে) দুপুরে শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলাইমান নেতৃত্বে এসআই মোঃ শামীম হোসেন, এসআই মনিরুজ্জামান, এসআই মোরশেদ আলম, এসআই আমিনুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আঃ রাজ্জাক, নারী পুলিশ চৈতি রানী, সাইমা আক্তার মীমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয় । অভিযানের সময় জাহাঙ্গীর কাজীর স্ত্রী তাসলিমা বেগম কে ইয়াবাসহ আটক করা হয় । তার ম্যাক্সির দুই পকেট ও সাদা পলিথিনের মধ্যে থেকে ৫৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১৮০০০০ টাকা ।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় আসামির রান্না ঘরের পাশে
কাজী বাড়ীর সুপারী বাগানে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন । তাৎক্ষণিকভাবে আমরা অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিকে ধরতে সফল হই ।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে অবৈধ মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলেন ।

এ ঘটনায় মাদক আইনে হিজলা থানায় মামলা রুজু করা হয়েছে । আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ