1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভবন নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই শ্রমিক আহত, এক জন ঢাকা বার্ন ইউনিটে ভর্তি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম বরিশালে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ লক্ষ টাকার ক্ষতি উজিরপুরে ভবন নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই শ্রমিক আহত, এক জন ঢাকা বার্ন ইউনিটে ভর্তি পিরোজপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দলনেতাসহ ৩ জন গ্রেফতার শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের নামে শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ডিডব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষেল বিরুদ্ধে, প্রতিবাদে শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ চরফ্যাশনে চাঁদা না পেয়ে কৃষক পরিবারের ওপর ধারাবাহিক হামলা, বাবা আশঙ্কাজনক উজিরপুরে তুচ্ছ ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর অতর্কিত হামলায় আহত দিনমজুর পবিপ্রবির ডিভিএম অনুষদের ৩০৭ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভবন নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই শ্রমিক আহত, এক জন ঢাকা বার্ন ইউনিটে ভর্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় ভবন নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। এক শ্রকিক ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে । সুত্রে জানা যায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেলতলা নামক স্হানে প্রবাসী মোঃ মহিউদ্দিন মিয়ার ৫ তলা বিশিষ্ট নতুন ভবনে রডের লিংকটন এর কাজ করার সময় ভবনের পাসে বিদ্যুৎ এর সংযোগ খুটির সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে শ্রমিক প্রশান্ত মিস্ত্রি,(১৮) ও মোঃ সোহান(২০) গুরুত্বর আহত হয়। আহত প্রশান্ত মিস্ত্রি উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের আশিষ মিস্ত্রির ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত সোহানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রশান্ত মিস্ত্রির শরীর পুরে যাওয়ায় অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করেন এবং চিকিৎসাধীন রয়েছে । স্থানীয় সুত্রে জানা যায় উক্ত ভবনের মালিক মোঃ মহিউদ্দিন মিয়া তিনি প্রবাসে রয়েছেন। তার অবর্তমানে তার খালাতো ভাই মোঃ আনোয়ার হোসেন ভবন নির্মান কাজ পরিচালনা করে থাকেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ