
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সরকারী উজিরপুর বারপাইকা( ডাব্লিউ, বি) ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের ২০২৬ সালের এসএসসি ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় এবং নবাগতদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকাল ১০ টায়, সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন এর মাঠে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক রিয়াজুল আহসান তালুকদার ও শিক্ষিকা মোসাঃ সেলিনা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথী ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, উপস্থিত অতিথী বৃন্দকে ফুল দিয়ে বরন করেন শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। এসময় প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ সুমন, সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।