1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সানুহার বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট সংস্কারের দাবি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সানুহার বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট সংস্কারের দাবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডে অবস্থিত পাবলিক টয়লেটটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, সানুহার বাসস্ট্যান্ডটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড হওয়ায় প্রতিদিন এখানে বিপুল সংখ্যক যাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু সেখানে থাকা একমাত্র পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে অচল ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। ফলে নারী-পুরুষসহ সকল শ্রেণির মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, টয়লেটটির দরজা-জানালা ভাঙা, পানির ব্যবস্থা নেই এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য বিষয়টি বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে।
এ বিষয়ে আবেদনকারী উজিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল আকন জানান, এটি একটি জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও টয়লেটটির এমন অবস্থা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে টয়লেটটি সংস্কার করবে এবং ব্যবহারযোগ্য করে তুলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ