1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত শহীদ জিয়ার নিজ হাতে খনন করা খাল পুনরুদ্ধারের দাবি জানালেন রহমাতুল্লাহ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গতকাল শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের নতুন গণমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত হতে পারিনি এখনও। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে যে আমলে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। আমি দায়িত্ব নিয়েছি, সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো। এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ করেন। এ সময় বরিশাল ও পিরোজপুর জেলার ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পরে সার্কিট হাউস সভাকক্ষে বরিশালের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এতে বরিশাল জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন জানান, নতুন সরকারের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে– কৃষিঋণ ১০ হাজার টাকা মওকুফের সিদ্ধান্ত, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রজেক্ট শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্তগুলো এই জেলায় যাতে খুব দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় তিনি বলেন, মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে মিথ্যা বা ভিত্তিহীন তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদের কীভাবে রক্ষা করা যায় সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ