1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুরে জামায়াত কর্মীর হামলায় ২ বিএনপি কর্মী আহত বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ উজিরপুরে ১১ বছরের শিশুর গলায় ফাঁস  কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন বরিশাল সিভিল সার্জন গোসিংগা গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় ও মুক্তিযোদ্ধারা কোন রাজনৈতিক দলের না-এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ “২৬শে মার্চ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন এবং বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায়, চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন মেজর জিয়াউর রহমান,আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হিসেবে স্বীকৃতি পায়” বরিশালের উজিরপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মেজর এম এ জলিল স্মৃতি ফলকে সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি শেষে সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্যোশে বলেন মুক্তিযোদ্ধারা কোন দলের না, মুক্তিযোদ্ধাদেরও ঐক্য বদ্ধ থাকতে বলেন । এছাড়া তিনি পতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহন করে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশদ আলোচনা ও উজিরপুরবাসীর উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় ব্যপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়,শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়,বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,রচনা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন,সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন,উপজেলা পর্যায়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ,ক্রিকেট টূর্ণামেন্ট কাবাডি ও হা-ডু-ডু খেলা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতীয় শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ মিনি ম্যারাথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সূর্যোদয়ের সাথে সাথে উজিরপুর মেজর এম এ জলিল স্মৃতি ফলকে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে সংসদ সদস্য,উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা,উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ,উজিরপুর প্রেসক্লাব,উজিরপুর মডেল থানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ মোতালেব হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক,শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ