1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিতা হত্যার ১২ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলার পাথরঘাটা থানায় সন্তানের হাতে পিতা হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে মাদারীপুর জেলার সদর থানার মোস্তাফাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) এবং মোঃ নাসির শিকদার (৩৯)। তারা উভয়েই বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী এলাকার বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের সন্তান।
র‌্যাব জানায়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রায় ৩০ বছর আগে নিহত মন্টু শিকদার তার প্রথম স্ত্রীকে তালাক দিলে প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাঠালতলী বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা লাশ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে নিহতের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ